× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

আবুধাবির গ্র্যান্ড মসজিদে বৃহত্তম ইফতার

Admin

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

আবুধাবির গ্র্যান্ড মসজিদে বৃহত্তম ইফতার
মুহাম্মাদ হেদায়াতুল্লাহ: সংযুক্ত আরব আমিরাতের অন্যতম নান্দনিক স্থাপনা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। প্রতি বছর লাখ লাখ পর্যটক মসজিদটি দেখতে যায়। পবিত্র রমজান মাসজুড়ে মসজিদ প্রাঙ্গণে থাকে মুসল্লির উপচে পড়া ভিড়। প্রতিদিন হাজার হাজার মুসল্লির ইফতারের ব্যবস্থা থাকে এখানে।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টারের তত্ত্বাবধানে ‘আওয়ার ফাস্টিং ইনিশিয়েটিভ’-এর আওতায় রমজান মাসজুড়ে ২১ লাখ প্যাকেটের বেশি ইফতারি বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদ প্রাঙ্গণে সাড়ে ছয় লাখ এবং আবুধাবির বিভিন্ন স্থানে সাড়ে ১০ লাখ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়। তা ছাড়া রমজানের শেষ ১০ রাতে ৩০ হাজার জনকে সাহরি বিতরণ করা হয়।

গ্র্যান্ড মসজিদ আয়োজিত সুবিশাল ইফতার আয়োজনে অংশ নেন মিসরীয় নাগরিক মোহাম্মদ আবদুল হামিদ।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এখানে এসে নিজ দেশে থাকার অনুভূতি তৈরি হয়; যেন আমরা নিজ পরিবার ও মানুষের মধ্যে রয়েছি। এমন উন্মুক্ত স্থানে ইফতার আমাদের মধ্যে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের অনুভূতি তৈরি করে। বিশেষত বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মানুষের সঙ্গে ইফতার উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সেন্টার জানিয়েছে, ২০২৪ সালে মসজিদটিতে ৬৫ লাখ ৮২ হাজার ৯৯৩ জন মুসল্লি ও পর্যটকের আগমন ঘটেছে।

এর মধ্যে ৮১ শতাংশই ছিল বিদেশি পর্যটক এবং বাকি ১৯ শতাংশ ছিল আমিরাতের। আর ৫২ শতাংশ পর্যটক ছিল এশিয়ার বিভিন্ন দেশের।
১৯৯৬ সালে  মসজিদের নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৭ সালে ঈদুল আজহায় মসজিদটি উন্মুক্ত করা হয়। প্রায় ৫৪৫ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি মসজিদটির আয়তন পাঁচ লাখ ৫৫ হাজার বর্গমিটার। এখানে একসঙ্গে ৫৫ হাজারের বেশি মানুষ নামাজ পড়তে পারে।

এর ভেতরে রয়েছে ৮২টি সাদা মার্বেলের গম্বুজ, বাইরের এক হাজার ৯৬টি কলাম, ভেতরের ৯৬টি মণি খচিত কলাম এবং সাতটি ২৪ ক্যারেট স্বর্ণখচিত ঝাড়বাতি। বিশ্বমানের ৩৮টি প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কর্মী মসজিদটি নির্মাণে কাজ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারে মসজিদটির নাম রাখা হয়েছে। তিনিই এই মসজিদ করার পরিকল্পনা করেছিলেন। এই মসজিদ নির্মাণের স্থাপত্যবিষয়ক নির্দেশনা তাঁরই ছিল। ২০০৪ সালে তিনি মারা গেলে মসজিদ চত্বরে তাঁকে কবর দেওয়া হয়।

তথ্যসূত্র : গালফ নিউজ

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

একই পশু দিয়ে কোরবানি ও আকিকা দেয়া যাবে?

একই পশু দিয়ে কোরবানি ও আকিকা দেয়া যাবে?

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team